মূল অংশে যান
Gari Ghora
গাড়িঘোড়ার সঙ্গে চালান

ফেরার পথটার জন্যও ভাড়া নিন।

রেন্টাল বুকিং আগের মতোই নিন — তারপর খালি ফেরার পথটা পোস্ট করুন, ওটাও আয় করুক। ভাড়া ঠিক করবেন আপনি, টাকা নেবেন আপনি; যাত্রী মিলিয়ে দেওয়ার কাজটা আমাদের।

চালকদের জন্য

এক যাত্রা। দুই ভাড়া।

খালি পথটা তো আপনি এমনিতেই চালান। সেটাকে রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করুন — যে পথে আপনি যেতেনই, সেই পথের ভাড়া দেবেন ওই দিকের কোনো যাত্রী।

  • এক যাত্রায় দুবার আয়

    যাওয়ার পথে রেন্টালের ভাড়া, ফেরার পথে রিটার্ন কারের ভাড়া। একই তেল, একই সময়, বাড়তি আয়।

  • খালি গাড়ি ফেরানোর খরচ আর নয়

    গাড়িতে কেউ থাকুন বা না থাকুন, ফেরার পথের তেল আপনাকেই দিতে হয়। পথটা পোস্ট করুন, খরচটা উঠে আসুক।

  • যাত্রী নিজেই আসবেন আপনার কাছে

    আপনার পথের রাইড রিকোয়েস্টগুলো আপনার অ্যাপে আসবে। নিজের ভাড়া লিখে প্রস্তাব পাঠান — যাত্রার দাম আপনিই ঠিক করবেন।

  • হাতে নগদ, কমিশন পরে

    যাত্রা শেষে যাত্রী সরাসরি আপনাকেই ভাড়া দেবেন। গাড়িঘোড়ার কমিশন ট্রিপের সঙ্গে লেখা থাকে, পরে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে আলাদাভাবে পরিশোধ করবেন।

শুরু করা

নিবন্ধন থেকে প্রথম বুকিং

  1. ১

    ফোন নম্বর দিয়ে নিবন্ধন করুন

    ওটিপি দিয়ে নম্বরটি যাচাই করুন, নাম আর ছবি দিন। দুই-তিন মিনিটের কাজ।
  2. ২

    কাগজপত্র জমা দিন

    এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স, সঙ্গে যে গাড়িটি চালাবেন তার তথ্য। পরে আরও গাড়ি যোগ করতে পারবেন।
  3. ৩

    যাচাই হয়ে নিন

    আমাদের দল আপনার কাগজপত্র যাচাই করে আর গাড়িটি অনুমোদন করে। সেটি শেষ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টে সবকিছু দেখা যাবে, কিন্তু ট্রিপ নেওয়া যাবে না।
  4. ৪

    কাজ শুরু করুন

    রেন্টালের জন্য সময় ঘোষণা করুন, রাইড রিকোয়েস্টে প্রস্তাব পাঠান, আর খালি ফেরার পথগুলো রিটার্ন কার ট্রিপ হিসেবে পোস্ট করুন।

যাচাই বলতে কী বোঝায়

যাচাই একবারের কাজ, কোনো নিয়মিত পরিদর্শন নয়। আমরা আপনার এনআইডি আর ড্রাইভিং লাইসেন্স যাচাই করি, আর আপনার যোগ করা প্রতিটি গাড়ি তার তথ্য দেখে অনুমোদন করি।

রাতের লম্বা রাস্তায় অচেনা একটা গাড়িতে যাত্রীরা যেন ভরসা রাখতে পারেন, সেজন্যই এটি — আর এই একই কারণেই তাঁরা আপনার ফিরতি ট্রিপেও ভরসা রাখবেন।

আস্থা ও নিরাপত্তা নিয়ে আমরা যা করি
যা যা লাগবে

চারটি জিনিস সঙ্গে রাখুন

আপনি যদি এখনই ভাড়ায় গাড়ি চালান, তাহলে এগুলো প্রায় নিশ্চিতভাবেই আপনার আছে।

  • আপনার এনআইডি

    আপনি যিনি বলছেন তিনিই কি না, তা নিশ্চিত করতে। যাত্রীরা আপনার নাম, ছবি আর রেটিংয়ের বাইরে কিছু দেখেন না।
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স

    কোনো ট্রিপ নেওয়ার আগেই যাচাই করা হয়, আর গাড়ি চালানোর সময়টায় সেটি বৈধ থাকা চাই।
  • আপনার গাড়ির তথ্য

    ধরন, মডেল, রেজিস্ট্রেশন নম্বর আর আসনসংখ্যা। ট্রিপে ব্যবহারের আগে গাড়িটি অনুমোদন করা হয়, আর যাত্রী জানেন কোন গাড়ি আসছে।
  • ড্রাইভার অ্যাপ চলে এমন একটি ফোন

    প্রস্তাব, বুকিং, ট্রিপ শুরু ও শেষ করা আর যাত্রার সময় অবস্থান জানানো — সবই এতে করতে হবে।
টাকাপয়সা

আয়ের হিসাবটা এখানে যেভাবে চলে

  • ভাড়া ঠিক করেন আপনি

    প্রতিটি প্রস্তাব আপনার। আপনার যাত্রার দাম আর কেউ ঠিক করে দেয় না, আর তা বদলে দেওয়ার মতো কোনো সার্জ বা ছাড়ের ব্যবস্থাও নেই।
  • নগদ সরাসরি যাত্রীর কাছ থেকে

    যাত্রা শেষে ঠিক করা ভাড়াটা আপনি নিজেই বুঝে নেন। টাকার জন্য অপেক্ষা নেই, আপনার আয় কারও হাতে আটকেও থাকে না।
  • কমিশনের হিসাব আলাদা

    সম্পন্ন যাত্রার কমিশন আপনার হিসাবে লেখা থাকে আর বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার বা ক্যাশে পরিশোধ হয় — যাত্রীর ভাড়া থেকে কখনও কাটা হয় না।
  • প্রতিটি বুকিংয়ে একজন গাড়ি ভাই

    গাড়িতে ওঠার আগেই একজন অপারেশন এজেন্ট যাত্রীর সঙ্গে সব ঠিক করে নেন, তাই আপনাকে নিজে ফোন করে পিছু নিতে হয় না।

শুরুতেই জেনে রাখা ভালো একটি নিয়ম

বকেয়া কমিশনের একটা সীমা আছে। কয়েকটি সম্পন্ন যাত্রার কমিশন বাকি রেখে চালানো যায়, কিন্তু সীমা পেরোলে পরিশোধ না করা পর্যন্ত অ্যাকাউন্টে নতুন ট্রিপ নেওয়া যায় না। অপারেশন টিম পরিশোধটি যাচাই করে — সাধারণত একই দিনে — আর তা মিলে গেলে সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়।

চালকদের প্রশ্ন

চালকেরা যা জিজ্ঞেস করেন

আপনার ফোন নম্বর, এনআইডি, বৈধ ড্রাইভিং লাইসেন্স আর যে গাড়িটি চালাতে চান তার তথ্য। কাগজপত্র যাচাই আর গাড়ি অনুমোদন হয়ে গেলে রেন্টালের সময় ঘোষণা করতে, ফিরতি ট্রিপ পোস্ট করতে আর প্রস্তাব পাঠাতে পারবেন।

বিনা পয়সায় আর খালি ফিরবেন না

নিবন্ধন করুন, যাচাই হয়ে নিন, আর এই সপ্তাহেই প্রথম ফিরতি ট্রিপটা পোস্ট করুন।